১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৬৬ কেজি অবৈধ পলিথিন জব্দ

শেরপুরঃ শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ২৬৬ কেজি অবৈধ পলিথিন জব্দসহ জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের নয়ানী বাজারে অবৈধ পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নয়ানী বাজারে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২৬৬ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফিরোজ আহমেদ (২২)-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে শেরপুর পুলিশ লাইন্স এর সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশ দূষণ রোধে সরকার ঘোষিত নিষিদ্ধ অবৈধ পলিথিন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৬৬ কেজি অবৈধ পলিথিন জব্দ

প্রকাশের সময়ঃ ০৮:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬