১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

শেরপুরঃ শেরপুরে নিখোঁজের একদিন পর কাজল মিয়া (৪২) নামের এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহটি কাদার নিচে আংশিকভাবে পুঁতে রাখা অবস্থায় পাওয়া গেছে।

​নিহত কাজল মিয়া সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে স্থানীয় কয়েকজন পথচারী সাপমারী এলাকার রাস্তার পাশের ধানখেতে কাদার নিচে কিছু একটা পুঁতে রাখা দেখে সন্দেহ করেন। পরে ভালোভাবে লক্ষ্য করলে মানুষের শরীরের অংশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ

শেরপুরে ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৭:৪৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬