০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ১৫ নম্বর বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই ) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রকিব।

সভায় শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বসম্মতিক্রমে মথুরেশপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আরিজুল ইসলামকে সভাপতি এবং শেখ সাইফুল ইসলাম কচিকে সহসভাপতি নির্বাচিত করা হয়। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার।

কমিটির অন্যান্য সদস্য হলেন আলহাজ বদরুর রহমান গাইন, মোহাম্মদ শের আলী, মো. আব্দুর রহমান, বাইজিদ গাইন, শেখ আব্দুল মুহিদ, জান্নাতুল ফেরদৌস, তানজিলা খানম, মুক্তা খানম ও শাহানারা পারভীন।

নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ

বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

প্রকাশের সময়ঃ ০৮:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬