
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে শহীদ (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে ১১টার মধ্যবর্তী কোনো এক সময়ে উপজেলার জিয়নপুর ইউনিয়নের খোর্দ্দ মহেশপুর গ্রামের চকের ভিতর কাজ করার সময় বজ্রপাতের কবলে পড়েন তিনি।
নিহত শহীদ দৌলতপুর উপজেলার খোর্দ্দ মহেশপুর গ্রামের মৃত শমসের শিকদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, নিহত শহীদ সকাল ১০টা থেকে ১১টার মধ্যবর্তী কোনো এক সময়ে নিজ এলাকায় চকের ভিতর কাজ করতে যায়। এ সময় তিনি আকস্মিক বজ্রপাতের কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দীর্ঘসময় পার হওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় বাড়ির লোকজন অনেক খুজাখুজি করতে থাকে। পরে দুপুর আনুমানিক ১টার দিকে মাঠের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তার পরিবার ও পুলিশকে খবর দেয়া হয় ।
এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) স্বপন কুমার সরকার বলেন, ঘটনাটি শুনারপর ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই তার মরা দেহ দাফন সম্পন্ন হয়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।
এ ঘটনায় এলাকায় এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আব্বাসী, স্টাফ রিপোর্টার : 


















