০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মোহাম্মদ শহিদুল ইসলাম

মানিকগঞ্জঃ আসন্ন শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নির্বাচনী প্রচারণার একটি পোস্টার প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পোস্টারে তাঁকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে “সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী” হিসেবে উল্লেখ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি শিবালয়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতির পাশাপাশি তিনি শিবালয় উপজেলা ছাত্রদলের সাবেক সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের মতে, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক কর্মী হিসেবে মোহাম্মদ শহিদুল ইসলাম ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে পরিচিতি অর্জন করেছেন। সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তাঁকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

তবে নির্বাচন কমিশন এখনো উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি এবং দলীয়ভাবে কোনো প্রার্থীও চূড়ান্ত করা হয়নি। এ অবস্থায় নির্বাচনী পরিবেশ তৈরি হওয়ার আগেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মোহাম্মদ শহিদুল ইসলাম

প্রকাশের সময়ঃ ০৮:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬