০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের সুনাম ও আস্থা আবারও আগের অবস্থানে ফিরে আসবে; আফরোজা খানম রিতা

মানিকগঞ্জঃ মানিকগঞ্জে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন,”প্রধানমন্ত্রী তারেক রহমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার নির্দেশনা দিয়েছেন। বিমানের সুনাম ও আস্থা আবারও আগের অবস্থানে ফিরে আসবে আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।

বৃহস্পতিবার (১৬জুলাই) মানিকগঞ্জ শহরের কালীবাড়ি আনন্দময়ী মন্দীরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্দির কমিটির সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে মন্ত্রী বলেন, আমার প্রত্যাশা, বিমানের সুনাম ও আস্থা আবারও আগের অবস্থানে ফিরে আসবে। যাত্রীসেবার মান বৃদ্ধি এবং আধুনিক সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিমানমন্ত্রী বলেন, আমাদের প্রবাসী ভাই-বোনেরা, যারা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ও রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত, তাদের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার প্রবাসী বাংলাদেশিদের বিমান টিকিটের মূল্য কমানো এবং বিমানবন্দরে হয়রানি বন্ধে কাজ করছে ।প্রবাসীদের বিমান ভাড়া সহনীয় পর্যায়ে আনা এবং দেশে এসে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও আমরা গুরুত্ব দিচ্ছি বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম, পিপি নূরতাজ আলম বাহার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার ও সাধারণ সম্পাদক রুহিদাস তরফদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে আনন্দময়ী কালীবাড়ি থেকে শ্রীশ্রী জগন্নাথ দেবের সুসজ্জিত রথ টেনে হাজারো ভক্ত তাঁর মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান। এ সময় ভক্তরা ভক্তিভরে চিনি, কলা ও বিভিন্ন উপঢৌকন অর্পণ করেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।

আগামী সাত দিন পর অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা, যার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব শেষ হবে ।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

বিমানের সুনাম ও আস্থা আবারও আগের অবস্থানে ফিরে আসবে; আফরোজা খানম রিতা

প্রকাশের সময়ঃ ০২:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬