০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

​শেরপুরঃ জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি গেইটের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের আগে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।

​কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামানসহ জেলা ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

​

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ

শেরপুরে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময়ঃ ০৯:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬