০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের বানভাসি মানুষের পাশে সার্কেল নেটওয়ার্ক

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের বন্যাকবলিত প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সপ্তাহব্যাপী খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে সার্কেল নেটওয়ার্ক।

রবিবার (১৯ জুলাই) দেশের অন্যতম সুপরিচিত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি প্রতিষ্ঠান সার্কেল নেটওয়ার্কের উদ্যোগে এই মানবিক কর্মসূচি শেষ হয়।

চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও চেচুরিয়ার বিভিন্ন দুর্গম ও প্রত্যন্ত এলাকায় পৌঁছে বন্যাকবলিত প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানটির কর্মীরা। বিতরণকৃত প্যাকেজে প্রতিটি পরিবারের জন্য প্রায় ৭ দিনের খাদ্যসামগ্রীর পাশাপাশি জরুরি ও প্রয়োজনীয় ওষুধপত্র ছিল।

সার্কেল নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান, ‘আমরা বিশ্বাস করি, শুধু বাণিজ্যিক ইন্টারনেট সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য নয়, মানবতার কল্যাণে এবং সামাজিক দায়বদ্ধতা থেকেও আমাদের বড় দায়িত্ব রয়েছে। সেই অঙ্গীকার থেকেই প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে দেশের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

চট্টগ্রামের এই ত্রাণ কার্যক্রমে বিশেষ ও সক্রিয় সহযোগিতা প্রদান করেছে সামাজিক সংগঠন ‘অদম্য ২৪’।

ত্রাণ বিতরণ কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং সার্কেল নেটওয়ার্কের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

Tag :
About Author Information

জনপ্রিয়

মাগুরায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার এক আসামি আটক 

চট্টগ্রামের বানভাসি মানুষের পাশে সার্কেল নেটওয়ার্ক

প্রকাশের সময়ঃ ১১:৫৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬