
নারায়ণগঞ্জঃ মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ড এলাকায় এ গণমিছিলটি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুর উদ্যোগে এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ডি এইচ বাবুলের সভাপতিত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক স্বাধীন প্রধান সঞ্চালনা করেন।
মিছিলটি গোদনাইল চেয়ারম্যান অফিস তালতলা মোড় থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সমাজকে মাদকমুক্ত করতে হলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য বক্তারা স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
গণমিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম মুসা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম প্রধান, মহানগর জাসাসের সহ-সভাপতি আ: রাজ্জাক, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডালিম প্রধান, থানা শ্রমিক দল নেতা সামছু, থানা জাসাসের সহ-সভাপতি কামাল প্রধান, তাঁতি দলের সভাপতি তাজুল ইসলাম, কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল ভুঁইয়া, চৌধুরী বাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুমন প্রধান।
এছাড়াও মিছিলে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
স্টাফ রিপোর্টার, নারায়নগঞ্জঃ 


















