০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রান গেলো ভ্যানচালকের

মানিকগঞ্জঃ মানিকগঞ্জ মালবাহী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় শুকুর আলী (৫৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মানরা কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত শুকুর আলী নাগরপুর উপজেলার কলমাইদ এলাকায় জাহা বক্সের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানচালক শুকুর আলী শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয় একটি আড়ত থেকে ভ্যানভর্তি আম নিয়ে নিজ গন্তব্যে ফিরছিলেন। এসময় সদর উপজেলার মানরা

কাঁচাবাজারের সামনে সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মালবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন এবং পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

আদিত্য ও নব’র নেতৃত্বে যাত্রা শুরু করল ‘জাবি ব্যান্ড সোসাইটি’

মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রান গেলো ভ্যানচালকের

প্রকাশের সময়ঃ ১০:০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬