০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে।

এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়েছে ৷

 দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার রক্তিপাড়া এলাকায়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক জানান, রাত সাড়ে ১০টার দিকে রক্তিপাড়া এলাকায় বাস ও বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ৩জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন কুড়িগ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সেতু আক্তার (২২), পথিকের মেয়ে তাজবীর (৮) ও অজ্ঞতপুরুষ ০১ জন। অন্তত ২০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং ঘাতক ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

আদিত্য ও নব’র নেতৃত্বে যাত্রা শুরু করল ‘জাবি ব্যান্ড সোসাইটি’

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

প্রকাশের সময়ঃ ১১:০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬