০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে এক যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে সড়কের পাশ থেকে হামিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশিরপাথার এলাকার উলিপুর-চিলমারী সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি চাবিসহ স্ট্যান্ড করা অবস্থায় পাওয়া যায়।

হামিদুল তবকপুর ইউনিয়নের সাদুল্যা সরকারপাড়া এলাকার জোবেদ আলীর ছেলে। তিনি ট্রাক ড্রাইভার ছিলেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোরের যেকোনো সময়ে সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। এ ছাড়া মোটরসাইকেলের সামনের অংশে আছড়ে পড়ার চিহ্ন রয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের সন্দেহ, হামিদুলকে কেউ হত্যা করেছে। নিহত হামিদুল ইসলামের মামা সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার বিকাল থেকে হামিদুলের মোবাইল ফোনটি বন্ধ ছিল। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে হত্যা করে লাশ সড়কের পাশে রেখে গেছে। আমরা ঘটনার সুষ্ঠ বিচার চাই।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বেনাপোল বন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরিদুল, আমদানি-রপ্তানি বৃদ্ধির আহ্বান

কুড়িগ্রামের উলিপুরে এক যুবকের লাশ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৬:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬