০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার শঠিবাড়ীতে বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর উদ্যোগে এবং জার্মান দাতা সংস্থা লিচ ব্রুক-এর অর্থায়নে পরিচালিত সেডিপ (SEDP) প্রকল্পের আওতায় গঠিত নারী অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএসের নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএসের উপ-পরিচালক (এমএফপি) জোবায়ের সিদ্দিক।

অনুষ্ঠানে জানানো হয়, সেডিপ প্রকল্পের আওতায় গঠিত নারী অ্যাসোসিয়েশনগুলোর সদস্যদের পরিবারের সদস্যদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুইটি ব্যাচে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

বিজিএসের সেডিপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার (আইবি) তপতী রানী দাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন সেডিপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিলন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিজিএসের প্রোগ্রাম অফিসার (কৃষি ও বিপণন) মো. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার (আইবি) মো. সুরুজ মিয়া, সহকারী হিসাবরক্ষক শেখর মিত্র বড়ুয়া, এসডব্লিউ মো. আনিছুর রহমান, মো. নুর আলম এবং প্রশিক্ষক সুইটি আক্তারসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সেলাই পেশার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন, যা তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৬:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬