০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় চন্দ্রপুর খামারভাতীর ইব্রাহিমসহ ৪ জনের কারাদণ্ড

লালমনিরহাটঃ লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৪ আসামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

৪ আগস্ট দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২–এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার আজিজার রহমানের ছেলে ইব্রাহিম হোসেন, মৃত জয়নাল হোসেনের ছেলে জাকির হোসেন এবং হাতীবান্ধা উপজেলার উত্তর জাউরানী এলাকার হজরত আলীর ছেলে মোস্তাফিজার রহমান ও তারা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন।

এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জুন ১৫ বিজিবির একটি দল অভিযান চালিয়ে একটি ইজিবাইকসহ চার মাদক কারবারিকে ৯৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামসুল আলম মিলন এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৪ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

মাদক মামলায় চন্দ্রপুর খামারভাতীর ইব্রাহিমসহ ৪ জনের কারাদণ্ড

প্রকাশের সময়ঃ ০২:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬