০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকাঃ সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সাভার থানা বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, সাভারে আওয়ামী লীগকে আর কোনো মিছিল করে কোন প্রকার বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।

সভাপতির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগসহ যারা গণঅভ্যুত্থানে মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

সাভারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৮:২৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬