
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুর-বলড়া সড়কের পিপুলিয়া এলাকায় ট্রাকচাপায় মিজানুর রহমান (৩৫) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান শিবালয় উপজেলার টেপড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা গণকল্যাণ ট্রাস্টে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ এলাকায় কর্মস্থলের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেনন। পথিমধ্যে হরিরামপুর-বলড়া সড়কের পিপুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান ওই এনজিওকর্মী।
খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 


















