০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড; শিশুসহ একই পরিবারে দগ্ধ ৩

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। আজ (শুক্রবার, ৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটেছে।

দগ্ধরা হলেন— বাবা মাইদুল (২৪), মা বিউটি (২৪) এবং তাদের ছেলে মারুফ (৮)। তারা সবাই নারায়ণগঞ্জ সদর এলাকার বাসিন্দা। তবে সদরের কোন এলাকায় ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

ইন্সটিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘শুক্রবার সকালে দগ্ধদের আশংকাজনক অবস্থায় বার্ন ইন্সটিটিউটে আনা হয়। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।’

Tag :
About Author Information

জনপ্রিয়

আদিত্য ও নব’র নেতৃত্বে যাত্রা শুরু করল ‘জাবি ব্যান্ড সোসাইটি’

নারায়ণগঞ্জ গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড; শিশুসহ একই পরিবারে দগ্ধ ৩

প্রকাশের সময়ঃ ০২:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬