০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ মহম্মদপুরে ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

​মাগুরাঃ মাগুরার মহম্মদপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ -এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (৯ আগস্ট) সকাল ১১টায় মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির স্থানীয় একাংশের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে বিতর্কিত নিয়োগ বাতিল করে দ্রুত নতুন করে পরীক্ষা গ্রহণের দাবি জানানো হয়।

​প্রতিবাদ সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা অভিযোগ করেন, সরকারি নীতিমালা তোয়াক্কা না করে স্বজনপ্রীতি ও বৈষম্যমূলক প্রক্রিয়ায় একপক্ষের সুপারিশে এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এতে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন।

​সমাবেশে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সভাপতি মো. গোলাম আজম সাবু, সাবেক সদস্য-সচিব ও ইউপি চেয়ারম্যান মো. আকতারুজ্জামান আক্তার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মো. সাজ্জাদুল আলম খান নান্নু, যুবদল নেতা শেখ শাহানুর রহমান এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি পারভেজ আলম।

​বক্তারা আরও অভিযোগ করেন, কেবল ফ্যামিলি কার্ডের নিয়োগেই নয়-ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বণ্টন, কৃষি প্রণোদনা ও ভর্তুকি প্রদান এবং ভিজিএফ কার্ড বিতরণেও নানা অনিয়ম ও বৈষম্য করা হচ্ছে। এসব কার্যক্রমে দ্রুত স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবি জানিয়ে তারা বলেন, স্থানীয়দের অধিকার আদায়ে প্রয়োজনে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

​তবে নিয়োগে অনিয়মের এসব অভিযোগের ব্যাপারে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পুরো প্রক্রিয়া সরকারি নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। পরীক্ষা ও ফলাফল প্রকাশে কোনো ধরনের অনিয়মের সুযোগ ছিল না।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ মহম্মদপুরে ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ০৬:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬