০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ

শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী ও চারটি গরু জব্দ করা হয়েছে।

সোমবার রাতে সীমান্তের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন চারটি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। পরে মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ করা হয়।

৩৯ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা রাতভর পৃথক কয়েকটি অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় পণ্য ও গরু জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা কসমেটিক সামগ্রীর সিজার মূল্য প্রায় ১৫ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা এবং চারটি ভারতীয় গরুর সিজার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জব্দের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে জানান, উদ্ধারকৃত মালামাল সিজার লিস্টভুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলামে এসব মালামাল বিক্রি করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ

প্রকাশের সময়ঃ ০৫:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬