০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নিখোঁজের ৮ দিন পর ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের ৮ দিন পর বিল্লাল হোসেন (৪৫) নামে এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নারী-পুরুষসহ ১৯ জন আদিবাসীকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব গজারীকুড়া এলাকার রঞ্জনা ঝর্ণার পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জারুলতলা এলাকার বাসিন্দা ও ধান ব্যবসায়ী বিল্লাল হোসেন গত ৪ আগস্ট নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বুধবার দুপুরে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করার সময় খালের পাশ থেকে দুর্গন্ধ পান। পরে সন্দেহ হলে আশপাশে খোঁজাখুঁজি করে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, বিল্লাল হোসেনকে হত্যার পর তার মরদেহ সেখানে মাটিচাপা দেওয়া হয়ে থাকতে পারে। তবে হত্যার কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পূর্ব গজারীকুড়া এলাকার ওয়াসিম ম্রংসহ নারী-পুরুষ মিলিয়ে ১৯ জন আদিবাসীকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ।

এদিকে শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

শেরপুরে নিখোঁজের ৮ দিন পর ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৫:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬