০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সাভারে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

ঢাকাঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সাভারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সাভার পৌরসভা বিএনপির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

এ সময় সাভার পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকার কথা স্মরণ করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সাভারে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশের সময়ঃ ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬