০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

শেরপুরঃ “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।

১৬ আগস্ট রবিবার শেরপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়। এ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি, পোনামাছ অবমুক্তকরন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মৎস্যজীবি সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য খামারী, ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন স্তরের মৎস্যজীবীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে দেশের পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনীতিতে মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হবার আহবান জানান।অনুষ্ঠান শেষে ৩ জন সফল মৎস্য খামারীকে পুরস্কৃত করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

প্রকাশের সময়ঃ ০৯:৫১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬