১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ৩৮ বোতল ফেনসিডিলসহ আটক-১

মাগুরাঃ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে-৩৮ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

(১৬ আগস্ট) রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সোহেল রানা নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিজনান্দুয়ালী এলাকায় এক ব্যক্তি ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।এমন গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় সোহেল রানাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে-৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় মামলা করেছেন।

উদ্ধার করা ফেনসিডিল ও অন্যান্য আলামতসহ সোহেল রানাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

মাগুরায় ৩৮ বোতল ফেনসিডিলসহ আটক-১

প্রকাশের সময়ঃ ১১:৫৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬