১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার

যশোরঃ যশোরের শার্শায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার মহিষা গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরের দিকে অভিযুক্ত আসামি মকছেদ আলীকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মকছেদ আলী (৫৫) শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের মহিষা (মোল্লাপাড়া) গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মকছেদ আলী ভিকটিমের প্রতিবেশী এবং সম্পর্কে চাচা বলে ডাকত। গত ১২ আগস্ট বিকেল আনুমানিক বিকালের সময় ভিকটিম খেলাধুলা করতে গেলে অভিযুক্ত মকছেদ আলী তাকে টাকার লোভ দেখিয়ে মহিষা গ্রামস্থ আনারুলের ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং বিষয়টি গোপন রাখতে হাতে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। ঘটনার পর শিশুটি ভয়ে কাউকে কিছু না বললেও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে প্রতিবেশী এক খালার কাছে শিশুটি সব ঘটনা খুলে বলেন। পরে ঐ খালা শিশুটির মা ও বাবাকে জানায়।

বুধবার রাতে ভিকটিমের বাবা ইয়াছিন (ছদ্মনাম) নাম শার্শা থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের মাত্র এক ঘন্টার মধ্যে তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাক আহামেদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌক স্টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ৩ টার সময় অভিযান চালিয়ে অভিযুক্ত মকছেদ আলীকে গ্রেপ্তার করেন।

শার্শা থানার (ওসি) শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন- থানায় এজাহার দায়েরের পরপরই দ্রুত অভিযান চালিয়ে ধর্ষণের অভিযুক্ত আসামি মকছেদ আলীকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও বলেন- ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

শার্শায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ১০:২৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬