১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

শেরপুরঃ গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী লাঠি খেলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে শেরপুরে এক জমজমাট লাঠি খেলার আয়োজন করা হয়েছে।

​২১ আগস্ট শুক্রবার বিকেলে সদর উপজেলার নাওহাটা এলাকার উজ্জল মিয়ার ব্রিক ফিল্ড চত্বরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় বিভিন্ন বয়ሰের হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। লাঠিয়ালদের শারীরিক কসরত, নিখুঁত দক্ষতা ও নান্দনিক লাঠি চালনা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ ও আনন্দ সৃষ্টি করে।

​আধুনিক প্রযুক্তি ও নানা বিনোদনের ভিড়ে গ্রামবাংলার প্রাচীন এই ঐতিহ্যগুলো আজ বিলুপ্তির পথে। আয়োজকদের মতে, নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​আয়োজকরা আরও জানান, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ বিনোদনের মাধ্যমে যুবসমাজকে সঠিক পথে রাখতে এ ধরনের দেশীয় খেলাধুলার চর্চা বাড়াতে হবে।

​নিয়মিতভাবে এ ধরনের খেলার আয়োজন করা হলে একদিকে যেমন গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য সংরক্ষণ হবে, অন্যদিকে তরুণ প্রজন্মও খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠবে বলে জানান আয়োজকরা।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

শেরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ১০:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬