১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সাতক্ষীরাঃ আকাশে মেঘের এক হাতে সবুজের চারা ও মনে পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরা পৌরসভা। “সবুজে সাজাই সাতক্ষীরা, সবুজ গড়ি বাংলাদেশ”—এই প্রতিপাদ্য ও ‘আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড় ৯টায় সাতক্ষীরা প্রাণসায়ের খালের দুই পাশে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।

বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। জানা গেছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী সাতক্ষীরা পৌরসভার মোট ১৫ হাজার বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার মধ্যে ইতোমধ্যে প্রায় ৭ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, “সাতক্ষীরায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই আমরা প্রাণসায়ের খালের দু’পাশে গাছের চারা রোপন করছি। পৌরসভার মূল দায়িত্বের অন্যতম হলো নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, বর্জ্য নিষ্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পরিবেশ রক্ষা। এ গাছগুলো নিয়মিত যত্ন ও রক্ষণাবেক্ষণের জন্য পৌরসভার স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা নিয়োজিত থাকবেন।”

এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নাফিউল ইসলাম, পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মহব্বত আলী, স্যানিটারি ইনস্পেক্টর রবিউল আলম, কনজারভেন্সি ইনস্পেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর প্রতিনিধি মো. সবুজসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী বলেন “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পৌরবাসীকে একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য শহর উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। কেবল গাছ রোপণ করলেই হবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সবুজের অভিযানকে সফল করতে আমি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের এক হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৭:৪৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬