০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈর ফার্মেসিতে ওষুধ চুরির অভিযোগ

গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈরে একটি ওষুধের দোকান থেকে প্রায় ২০ লাখ টাকার ওষুধ চুরি ও বিক্রির অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী শাহিন আলম।

লিখিত অভিযোগে শাহিন আলম উল্লেখ করেন, কালিয়াকৈর কলেজ রোডে তাঁর পরিচালিত ‘লিমন ফার্মেসি’ নামের ওষুধের দোকানে অভিযুক্ত মো. সোহেল মাহমুদ প্রায় দুই বছর ধরে কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন। দোকানের ওষুধ ক্রয়-বিক্রয়ের দায়িত্বও তাঁর কাছে ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, দোকানে বসে হিসাব করার সময় হিসাবের গরমিল ও ব্যবসায় লাভ না পাওয়ায় শাহিন আলমের সন্দেহ হয়। পরে গত ১০ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তিনি দেখতে পান, অভিযুক্ত বিভিন্ন সময়ে দোকান থেকে ওষুধ নিয়ে বিক্রি করেছেন বলে তাঁর দাবি। হিসাব করে প্রায় ২০ লাখ টাকার ওষুধের ঘাটতি পাওয়া যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, গত ১৬ আগস্ট সকালে অভিযুক্ত দোকানে থাকা অবস্থায় তাঁর ব্যাগ তল্লাশি করে বিভিন্ন কোম্পানির ওষুধসহ নগদ ৯ হাজার ৫০ টাকা পাওয়া যায়। বিষয়টি কালিয়াকৈর বাজার ওষুধ সমিতির লোকজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে পরে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, সালিশে অভিযুক্ত সবার সামনে দোকান থেকে ওষুধ নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে অভিযোগকারীর দাবি। পরবর্তীতে বিষয়টি আপস-মীমাংসা করা হলেও অভিযুক্ত পরে অভিযোগকারীর বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ করেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শাহিন আলমের দাবি, অভিযুক্ত ও তাঁর সহযোগীদের মাধ্যমে গত প্রায় দুই বছর ধরে দোকান থেকে বিভিন্ন সময়ে ওষুধ নিয়ে বিক্রি করে টাকা আত্মসাৎ করা হয়েছে। তাই চুরি হওয়া ওষুধের টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তবে লিখিত অভিযোগে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মাগুরায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার এক আসামি আটক 

কালিয়াকৈর ফার্মেসিতে ওষুধ চুরির অভিযোগ

প্রকাশের সময়ঃ ১১:০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬