০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ

  • শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ ০১:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ হতদরিদ্র মানুষের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফারিদা ইয়াসমিন। এ সময় গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ হতদরিদ্র মানুষের মাঝে ১০০টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসক নিজ হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

জেলা প্রশাসক ফারিদা ইয়াসমিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। সামাজিক ও পরিবেশগত উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমিতির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে একদিকে যেমন তাদের উপকার হবে, অন্যদিকে পরিবেশও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহম্মেদ, জেলা সমবায় কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, সমিতির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, বর্তমান চেয়ারম্যান ছালেহ আহমেদ, সিইও শাহজাহান সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অতিথিরা নুনখোলাস্থ আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ছালেহ আহমেদের মুরগির খামার, মাছের প্রকল্প ও বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ

প্রকাশের সময়ঃ ০১:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬