
শেরপুরঃ শেরপুর জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের ১ম কিস্তির চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ।
এসময় ১৫টি প্রকল্পের সভাপতিদের বরাবর চেক বিতরণ করা হয়।প্রকল্প কমিটির সভাপতির উদ্দেশে জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশবলেন, সরকারি অর্থায়নের সঠিক ব্যবহার ও প্রক্কলন অনুযায়ী শতভাগ কাজ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতার আলোকে জেলা পরিষদকে আরো এগিয়ে নিতে হবে এবং বাংলাদেশের মধ্যে একটি ‘মডেল জেলা পরিষদ’ হিসেবে দাঁড় করাতে হবে।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ, শেরপুর এর সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলাম সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।
শেরপুর প্রতিনিধি 


















