০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন

মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়।

কামারখাড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বড়াইল দরবার শরীফের পীর সাহেব মোহাম্মদ দিদার মোহাব্বত খানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, টঙ্গীবাড়ী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আনজুম। উপজেল বিএনপির সভাপতি আলহাজ আলী আসগর রিপন মল্লিক যুগ্ন সাধারন সম্পাদক মামুন মোল্লা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো, ১নং সদস্য জাকির দেওয়ান।

এ ছাড়া কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল ও সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন কবির হালদার, দীঘিরপাড় ইউনিয়ন বিএনপি সভাপতি শামিম মোল্লাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের উদ্বোধন উপলক্ষে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০২:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬