০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার মাদক কারবারি রিপন ২৭ হাজার পিস ইয়াবাসহ যশোরে গ্রেপ্তার

যশোরঃ যশোরে ২৭ সাতাশ হাজার পিস ইয়াবাসহ শিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক মাদক কারবারি গ্রেফতার করে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বিকেল ২ টা ৪৫ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে রাত ৯ টা ১৫ মিনিটের সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম।

​গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম রিপন (৩৭) যশোর জেলার শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান পশ্চিম পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার একটি চৌকস টিম শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রোববার দুপুর ২ টা ৪৫ মিনিটের সময় অ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর থেকে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে তার সাথে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ২৭,০০০ (সাতাশ হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম পিপিএম জানান- গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান- যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে এই চলোমাণ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

শার্শার মাদক কারবারি রিপন ২৭ হাজার পিস ইয়াবাসহ যশোরে গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ১১:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬