
শেরপুরঃ শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে হয়েছে। দিবসটি উপলক্ষে সদর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে থানার মোড় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করে।
সদর উপজেলা বিএনপির আহবায়ক হযরত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম শহিদুল ইসলাম ভিপি, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেরপুর প্রতিনিধি 


















