০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের ঝিটকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মানিকগঞ্জঃ মানিকগঞ্জ হরিরামপুরের ঝিটকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঝিটকা বাজারে গালা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ঝিটকা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা খান রতন।

হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে সমাবেশে হরিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজনু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইমুন চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

মানিকগঞ্জের ঝিটকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের সময়ঃ ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬