০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর, বাবার আত্মহত্যা

যশোরঃ যশোরের শার্শায় পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর পিতা কামাল উদ্দিন (৪৫) আত্নহত্যা করেছেন।

পিতার হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছেন শিশু সাব্বির (৫) ও জাবির (৩)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নির্মম এই তিন হত্যাকাণ্ডের ঘটনাটি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে শার্শা উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামে ঘটেছে।

নিহত কামাল কামাল উদ্দিন ঐ গ্রামের মৃত নেদন আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

গ্রামবাসী জানান, নিহত কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন ও তাদের ঘরে মোট ৭ টি সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে সপ্তাহ খানেক আগে তার তৃতীয় স্ত্রী তার দুই শিশু সন্তানকে রেখে তার পিতার বাড়ি নড়াইল চলে যায়। আজ আকস্মিক কামাল তার দুই শিশু সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করে নিজেও বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করেছেন বলে ধারণা এলাকাবাসীর

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান- খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের কারণে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে প্রকৃত মৃত্যু রহস্য জানা যাবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর, বাবার আত্মহত্যা

প্রকাশের সময়ঃ ০৯:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬