০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে সেরা তিনে বাংলাদেশের মিথিলা

  • বিনোদন ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:৫৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

ঢাকাঃ আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগীদের নিয়ে কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সব প্রতিযোগীকে নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করছে কর্তৃপক্ষ। নানা বিভাগে শুরু হয়েছে ভোটিং। ‘পিপলস চয়েজ’ বিভাগে বুধবার রাত ৮টা পর্যন্ত ১ লাখ ৯২ হাজার ৩১৩ ভোট পেয়ে ৩ নম্বরে চলে এসেছে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার নাম। পিপলস চয়েজ ছাড়াও ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ (প্রথম), ‘মিস কনজেনিয়ালিটি’ (দ্বিতীয়), ‘বেস্ট ইভিনিং গাউন’ (দ্বিতীয়) ও ‘বেস্ট স্কিন’ (তৃতীয়) বিভাগেও এগিয়ে আছেন মিথিলা।

প্রথম অবস্থানে আছেন ফিলিপাইন এবং দ্বিতীয় অবস্থানে চিলির প্রতিযোগী। রাতে আরও একধাপ এগিয়ে যান মিথিলা, ভোরে দ্বিতীয় অবস্থানে দেখা যায় তাকে। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ভোট।

ফুকেটের ইভেন্ট শেষে পাতায়ায় অবস্থান করা মিথিলা একটি গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাতে আমাকে ভোটের বিষয়টি জানানো হয়। যখন দেখলাম ভোটিংয়ে ৩ নম্বরে এসেছি, শুরুতে বিশ্বাসই করতে পারছিলাম না। আমার তো সারা শরীর কাঁপছিল। একদম বাকরুদ্ধ হয়ে পড়ি। কান্না চলে আসে। কাঁদছিলাম।

তিনি বলেন, এই অনুভূতি বলে বোঝাতে পারব না। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার দেশের মানুষ, বিনোদন অঙ্গনের সহকর্মীরা যেভাবে আমার জন্য ভোট চাইছেন, এই মঞ্চে বিজয়ী দেখতে চাইছেন, তা সত্যিই আমাকে অভিভূত করেছে। ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি।

Tag :
About Author Information

জনপ্রিয়

আদিত্য ও নব’র নেতৃত্বে যাত্রা শুরু করল ‘জাবি ব্যান্ড সোসাইটি’

মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে সেরা তিনে বাংলাদেশের মিথিলা

প্রকাশের সময়ঃ ০১:৫৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫