
ঢাকাঃ আশুলিয়ার ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে জামিয়াতুল কুরআন সুন্নাহ ইসরাফিল কমপ্লেক্সের ময়দানে অনুষ্ঠিত হলো কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলাকাবাসী জানান, ধর্মীয় চেতনা ও সাংস্কৃতিক মেলবন্ধনের এই আয়োজনে এলাকার ধর্মপ্রাণ মানুষের ঢল নামে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আলহাজ্ব ইসরাফিল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলরবের জনপ্রিয় উপস্থাপক ইয়াসিন হায়দার এবং সুপরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান।
কলরবের বিভিন্ন শিল্পীগোষ্ঠী মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন।
তাদের সুরের মূর্ছনায় অনুষ্ঠানস্থল এক পবিত্র আমেজে ভরে ওঠে পুরো এলাকা।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব ইসরাফিল হোসেন।
প্রথম পুরস্কার: ফ্রিজারেটর
দ্বিতীয় পুরস্কার: সেলাই মেশিন
তৃতীয় পুরস্কার: বাইসাইকেল
পুরস্কার বিতরণকালে সভাপতি আলহাজ্ব ইসরাফিল হোসেন বলেন, আমরা যুব সমাজকে দ্বীনের পথে উৎসাহিত করতে এবং বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের চর্চা বাড়াতে এই ধরনের আয়োজন করেছি। এতে এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও ধর্মীয় মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
নিজস্ব প্রতিবেদকঃ 


















