০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৮:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধিঃ সারাদেশের মতো শেরপুরেও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে সকাল সাড়ে ৬টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এরপর একে একে শেরপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ, জেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলী, সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ৮টায় শেরপুর সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Tag :
About Author Information

জনপ্রিয়

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, বেশি দামে সার বিক্রি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

প্রকাশের সময়ঃ ০৮:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪