০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির স্বাগত মিছিল

লালমনিরহাটঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিলের করেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বাবু , ভোটমারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল বাছেদ পাটোয়ারী, চলবালা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাল উদ্দীন, দলগ্রাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব কুদরত-ই-মেহেরবান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভীর সাবু, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইমান আলী জাদু, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আহসান হাবীব মামুনসহ ৮টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশ নেন।

উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে তুষভান্ডার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে মিছিল শেষ হয়।

স্বাগত মিছিল শেষে উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করে নেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন। এই মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হলো।” এ সময় তিনি মিছিলটি সফলভাবে সম্পন্ন করার জন্য সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

উপজেলা যুবদলের সদস্য সচিব কুদরত-ই-মেহেরবান মিঠু বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হবে এবং গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবলারদের প্রীতি ম্যাচ, ১-০ গোলে জয়ী সোনালী অতীত ক্লাব

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির স্বাগত মিছিল

প্রকাশের সময়ঃ ০৫:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫