১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের পাকুরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

শেরপুরঃ শেরপুর জেলার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পাকুরিয়া মাজার সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভোসা মালামালের দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

রবিবার (৩আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে দোকানটির প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক মো. আনিস।

ঘটনার পরপরই শেরপুর ফায়ার সার্ভিসের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানটির ভেতরের সমস্ত মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগ হতে পারে। এলাকাবাসীর ধারণা, সম্প্রতি মাদকসেবীদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় এবং বাজার এলাকায় বিভিন্ন সময় চুরি ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটায় এটি প্রতিহিংসামূলকভাবে ঘটানো হতে পারে।

এলাকার সচেতন মহল বলছে, মাত্র কয়েক দিন আগে, গত ২৮ জুলাই, বাজারসংলগ্ন হযরত ওমর (রাঃ) জামে মসজিদ থেকে দুইটি মূল্যবান মাইকের ব্যাটারি চুরি হয়। এরই ধারাবাহিকতায় আবারও অগ্নিসংযোগে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দূর্বৃত্তদের পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ীরা।

দোকানের ক্ষতিগ্রস্ত মালিক মো. আনিস জানান, “আমি একজন নিরীহ ব্যবসায়ী। এর আগেও আমার পাশের দোকানে আগুন দিয়েছিলো দুর্বৃত্তরা। কী কারণে আমার বিরুদ্ধে এমন ঘটনা ঘটানো হচ্ছে, আমি বুঝতে পারছি না।”

এ বিষয়ে পাকুরিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আ. হালিম সরকার বলেন, “আমাদের সমাজে যারা মাদকসেবী ও দুর্বৃত্ত, তাদের চিহ্নিত করে কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে। তা না হলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আরও বাড়বে। প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।”

এলাকাবাসী দ্রুত তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে শেষ হলো খ্রিষ্ট ধর্মাবলম্বীদের দুইদিন ব্যাপী সর্ববৃহৎ ফাতেমা রাণীর তীর্থোৎসব

শেরপুরের পাকুরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

প্রকাশের সময়ঃ ০৫:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫