০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় নিহত মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের বিচারের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

ঢাকাঃ আশুলিয়ায় শারমিন গ্রুপের মালিকের প্ররোচনায় শ্রমিক হত্যার অভিযোগের বিচার এবং দেশের সব গার্মেন্টস কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন গার্মেন্টস শ্রমিকেরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে সিনিয়র মার্চেন্ডাইজার জামাল উদ্দিন নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানানো হচ্ছে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলাম, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া সভাপতি মাসুদ রানা সুলতানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, দেশের গার্মেন্টস শিল্পের উৎপাদন ও অগ্রগতিতে শ্রমিকদের অবদান অপরিসীম। অথচ কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো শ্রমিক যেন কর্মক্ষেত্রে সহিংসতা, নির্যাতন কিংবা অন্যায়ের শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কারখানা মালিকদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তাঁরা আরও বলেন, শ্রমিক হত্যার অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে। তদন্তে দায়ীদের সম্পৃক্ততা প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে দেশের সব গার্মেন্টস কারখানায় নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে নিহত জামাল উদ্দিনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার প্রতিষ্ঠা, শ্রমিকদের জীবনের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

আশুলিয়ায় নিহত মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের বিচারের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

আশুলিয়ায় নিহত মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের বিচারের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৬:৩০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬