০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান করেছেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ: মানিকগঞ্জে সদর উপজেলায় সনাতনীদের ১২টি দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি ।

আজ মঙ্গলবার বিকেল তিনটা থেকে খাদ্যমন্ত্রী ঘুরে ঘুরে মানিকগঞ্জের নবগ্রাম কালীবাড়ি পূজামণ্ডপ, লোকনাথ কুঠির শ্রী শ্রী দুর্গা মন্দির, উকিয়ারা দয়াল রাজবংশীর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কৈট্টা অগ্রগামী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, মাঝিপাড়া পলাশ স্মৃতি দুর্গা মন্দির, দশ আনী সার্বজনীন দুর্গা মন্দির, মিতরা শ্রী শ্রী হরিকালী মন্দির, এগারোশ্রী সার্বজনীন দুর্গা মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, বাজার লক্ষ্মীমণ্ডপ, পূর্ব দাশড়া কালীখোলা দুর্গা মন্দির ও শিববাড়ী দুর্গা মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপ গুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মন্ত্রীকে কাছে পেয়ে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

মন্ত্রী প্রতিটি পুজামন্ডবে উপস্থিত হয়ে সনাতনীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত সবাই পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও মঙ্গল কামনা করেন।

খাদ্যমন্ত্রী পূজার সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আয়োজনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে স্থানীয় সমস্যা ও নানা দাবি তুলে ধরা হলে তিনি পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দেন।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, “আজ আপনাদের কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা পাশে ছিলেন বলেই আমি আজ এই অবস্থানে এসেছি। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সবার কল্যাণে কাজ করতে পারি।”

তিনি বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও আমরা সবাই একই এলাকার বাসিন্দা এবং এ দেশের নাগরিক। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা সহজ হবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ সবাইকে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

মন্ত্রী আফরোজা খানম সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণ ও উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মানিকগঞ্জে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান করেছেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান করেছেন খাদ্যমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৮:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬