০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরে আচরণবিধি রাখেন মিয়া : ছাত্রদলের পোলিং এজেন্ট

  • জবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়ঃ ০২:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এজেন্ট ২১২ নাম্বার রুমে চিরকুট নিয়ে প্রবেশ করেন। চিরকুট নিয়ে প্রবেশ স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন থাকার পরেও সাংবাদিককে বলেন,আরে রাখেন আচরণবিধি মিয়া।

আজ মঙ্গলবার ( ৬ জানুয়ারি) ভোট গ্রহণ শুরু হবার পরে প্রতিটি কেন্দ্রে ছাত্রদলের এজেন্টর কাছে চিরকুট পাওয়া যায়। এর তথ্য-প্রমাণাদির ভিডিও ইতিমধ্যে প্রতিবেদকের হাতে সংরক্ষণ করা আছে। ছাত্রদল সমর্থিত পোলিং এজেন্ট আরো বলেন, আমি এইটা ভাই কাউরে দিতাছি না আপনি এমন করতাছেন কেন।

এই বিষয়ে দায়িত্বরত রিটার্নিং অফিসার বলেন, এইটা আচরণবিধির লঙ্ঘন হয়েছে বুঝার পরপরই আমরা চিরকুট নিয়ে রেখে দিয়েছি। সেটি আমরা আগে দেখতে পাইনি। ওরা আমাদের সামনেই ছিলো, আমরা ভেবেছি এইটা ভোটার লিস্ট।

প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান, পোলিং এজেন্টের কাছে ভোটার লিস্ট ছাড়া কিছুই থাকবে না। তারপরেও যদি চিরকুট পাওয়া যায় তাহলে সেটি যেন নিয়ে নেওয়া হয় সেটিও বলে দিয়েছি।

Tag :
About Author Information

জনপ্রিয়

দুর্গাপূজা উপলক্ষে সাভারে বিএনপি’র উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

আরে আচরণবিধি রাখেন মিয়া : ছাত্রদলের পোলিং এজেন্ট

প্রকাশের সময়ঃ ০২:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬