০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৪:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি, মোঃ রাসেল খানঃ ২৬ মার্চ ২০২৫: জাতির গৌরবময় স্বাধীনতা সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে আজ (বুধবার) সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি ও সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকেও পৃথকভাবে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত সকলে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

এদিকে, দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার চেতনাকে হৃদয়ে ধারণ করে দিবসটি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

মহান স্বাধীনতা দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশের সময়ঃ ০৪:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫