০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৫০ কর্মচারীর মাঝে ইসলামী ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১০:১৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি: মোঃ রাসেল খানঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৩৫০ জন কর্মচারীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রয়োজনীয় উপকরণসমৃদ্ধ “ফুডপ্যাক” বিতরণ করা হয়।

শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ড. আব্দুল মান্নান, জবি শিবিরের সাবেক সেক্রেটারি সুলতান আহমেদ, অফিস সম্পাদক রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন,ইসলামী ছাত্রশিবিরের মানবিক ও কল্যাণমূলক কাজের অংশ হিসেবেই আমরা বছরজুড়ে নানা উপলক্ষে এমন কর্মসূচি পালন করে থাকি। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার্থীদের সেবা দিয়ে যাচ্ছেন, তাই আমরা তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছি। স্বাধীনতার সুফল নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা ও আয় বৈষম্য কমানোর জন্য যাকাতভিত্তিক অর্থনীতির ওপর গুরুত্বারোপ করতে হবে।”

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৫০ কর্মচারীর মাঝে ইসলামী ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

প্রকাশের সময়ঃ ১০:১৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫