০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ উপজেলা পাবলিকিয়ান পরিবারের ইফতার মাহফিল সম্পন্ন

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১১:০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি: মোঃ রাসেল খানঃ টেকনাফ উপজেলা পাবলিকিয়ান পরিবারের উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে সমুদ্র সৈকতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য ছিল টেকনাফের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একত্রিত করা, একে অপরের খোঁজ-খবর নেওয়া এবং ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে মতবিনিময় করা। বছরের এই একটি দিন সবাই একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ পায়, যা শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে তোলে।

আলোচনায় শিক্ষার্থীরা টেকনাফ উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সহযোগিতার নানা দিক নিয়ে মতামত বিনিময় করেন। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এবং এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মনোভাব গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

টেকনাফ উপজেলা পাবলিকিয়ান পরিবারের ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশের সময়ঃ ১১:০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫