০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ডিজিএফআই মহাপরিচালক মামুন খালেদের আরও ৬ দিনের রিমান্ড

  • আব্দুর রহমান
  • প্রকাশের সময়ঃ ০৩:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

ঢাকাঃ রাজধানীর মিরপুরে দায়ের করা একটি হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের আরও ছয় দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে একই মামলায় আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।তদন্ত কর্মকর্তা, ডিএমপির গোয়েন্দা বিভাগের সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন আদালতে জানান, পূর্ববর্তী রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও সেগুলোর সত্যতা যাচাই এবং ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদঘাটনে আরও সময় প্রয়োজন।

তিনি বলেন,জিজ্ঞাসাবাদের সময় আসামি আংশিক তথ্য প্রদান করছেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া মামলার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের স্বার্থেও নতুন করে রিমান্ডের আবেদন করা হয়।
পুলিশের আবেদন ও মামলার অগ্রগতি বিবেচনায় নিয়ে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

সাবেক ডিজিএফআই মহাপরিচালক মামুন খালেদের আরও ৬ দিনের রিমান্ড

প্রকাশের সময়ঃ ০৩:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬