০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ হত্যার বিচার আর চাইবো না: কনস্টেবল শোয়াইবুর

  • আব্দুর রহমান
  • প্রকাশের সময়ঃ ০৭:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

ঢাকাঃ পুলিশ সদস্যদের কর্মবিরতি আন্দোলনের অন্যতম সমন্বয়ক কনস্টেবল শোয়াইবুর রহমান জয় বলেছেন, তিনি আর কখনো ‘পুলিশ হত্যার বিচার’ চাইবেন না। সহকর্মীদের হত্যার বিচার চাওয়ার বক্তব্য থেকে সরে এসে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং পরিবারের কাছে ফিরে যাওয়ার আকুতি জানান।

বুধবার রামপুরায় জুলাই আন্দোলনের সময় আহত আবু নোমানের করা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে নেওয়ার পথে সাংবাদিকদের এসব কথা বলেন শোয়াইবুর।

তিনি বলেন, পুলিশের চাকরিতে এমন কোনো কাজ করেননি যার জন্য মামলা হতে পারে। পুলিশ বিভাগসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, তার ছোট সন্তান রয়েছে এবং তিনি পরিবারের কাছে ফিরে যেতে চান।

এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাকে যেন সাধারণ ক্ষমা করা হয়। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন—আইজিপি বা পুলিশ কমিশনার না জানলে কে তাকে একের পর এক মামলায় জড়াচ্ছে।

প্রসিকিউশনের তথ্যমতে, শুনানি শেষে আদালত শোয়াইবুরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরা বিটিভি ভবনের পাশে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন আবু নোমান। পরে সুস্থ হয়ে তিনি হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর ৬ আগস্ট থেকে ১১ দফা দাবিতে পুলিশের কর্মবিরতি আন্দোলনে সক্রিয় ছিলেন শোয়াইবুর। ২০২৪ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

পুলিশ হত্যার বিচার আর চাইবো না: কনস্টেবল শোয়াইবুর

প্রকাশের সময়ঃ ০৭:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬