
ঢাকাঃ রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে রাখার আবেদনের পর এবার ডিবি পুলিশ দুদিনের রিমান্ড আবেদন করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানারের আদালতে এ আবেদন করেন।
শিরীন শারমিনকে ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে আটক করা হয়। এরপর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে সাদা মাইক্রোবাসে করে আদালতে হাজির করা হয় এবং সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
শিরীন শারমিন ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের সর্বকনিষ্ঠ এবং প্রথম নারী স্পিকার নির্বাচিত হন। শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।
তার বিরুদ্ধে মামলা করা হয়েছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায়। রংপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮)। এই হত্যাকাণ্ডের মামলায় শিরীন শারমিনের সঙ্গে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের নাম রয়েছে। টিপু মুনশি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
মামলাটি দায়ের করেছেন নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। শিরীন শারমিন রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আব্দুর রহমান 
























