০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যা: অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের সাজা

  • আব্দুর রহমান
  • প্রকাশের সময়ঃ ০২:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

ঢাকাঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। এর আগে গত রবিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য এদিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালিয়ে র‌্যাব ফয়সাল করিমকে আটক করে। পরে তার ভাড়া করা ফ্ল্যাট থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আদাবর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়।

তবে মামলাটি চলাকালে তিনি জামিনে থাকলেও পরে পলাতক হয়ে যান। বর্তমানে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

র‌্যাব জানায়, ফয়সাল করিমের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং জব্দ করা অস্ত্রের বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
এদিকে, গত ৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া যায়। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যান বলে জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল আরোহীদের গুলিতে আহত হন ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর দায়ের করা মামলায় গ্রেফতারকৃত কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

হাদি হত্যা: অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের সাজা

প্রকাশের সময়ঃ ০২:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬