০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিলের ৫ দিনের রিমান্ড

  • আব্দুর রহমান
  • প্রকাশের সময়ঃ ০৮:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

ঢাকাঃ জুলাই আন্দোলনের সময় সংঘটিত এক হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সোমবার তাকে আরও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

দুই দফায় মোট সাত দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আবার তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা, রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। নিউ মার্কেট থানায় দায়ের করা এ মামলায় নিহতের শ্যালক আব্দুর রব বাদী হন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিলের ৫ দিনের রিমান্ড

প্রকাশের সময়ঃ ০৮:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬